বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

উজিরপুরে ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকি: থানায় জিডি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:16:00 pm, Wednesday, 26 June 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

থানা প্রতিনিধি॥  বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামের দিনমজুরের স্ত্রীর গোসলের সময় নগ্ন ভিডিও ধারন করে জোরপূর্বক ধর্ষনের ঘটনার মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি দিয়েছে আসামীরা। আসামীদের অব্যাহত হুমকির মুখে জীবনের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার রাতে উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়রী করেছে ভুক্তভোগি ওই গৃহবধু। ডায়রী ও ভুক্তভোগি সূত্রে জানা গেছে, গত ছয়মাস পূর্বে দক্ষিণ মোড়াকাঠি এলাকার ফারুক রাঢ়ীর পুত্র একই বাড়ির ভাড়াটিয়া মিলন রাঢ়ী গোপনে মোবাইলে ফোনে তার নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে।

এরপর ওই ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার ওই গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ওই ছবি ও ভিডিও তার স্বামীর কাছে দেখানোর কথা বলে ভয়ভীতি প্রদর্শন করে পূনরায় ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে মিলন তার স্বামীকে নগ্ন ভিডিও দেখায়।

পরবর্তীতে বিষয়টি এলাকায় জানাজানি হলে গত ১৭ মে রাতে দক্ষিণ মোড়াকাঠি ধর্ষিতা গৃহবধূর ভাড়া বাসায় বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সজিব শরিফ একাধিক প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ওই গৃহবধূ ও তার স্বামীকে ডেকে দশ হাজার টাকা দিয়ে থানা পুলিশসহ কাউকে না জানানোর জন্য হুমকি প্রদান করে।

ভুক্তভোগির স্বামী শহিদুল ইসলাম জানান, গত ২২ মে অভিযুক্ত মিলন রাঢ়ী ও সজিব শরিফসহ চারজনকে আসামি করে উজিরপুর মডেল থানায় মামলা করা হয়। মামলার পরপরই প্রধান আসামি মিলনকে গ্রেফতার করা হলেও দ্বিতীয় নম্বর আসামি প্রভাবশালী সজিব শরিফ এখনো ধরাছোয়ার বাইরে রয়েছে। বর্তমানে মামলার অন্যান্য আসামিরা জামিনে থাকায় মামলা উত্তোলণের জন্য ভুক্তভোগি পরিবারটিকে হুমকি দেয়া হচ্ছে। এ বিষয়ে উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

উজিরপুরে ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকি: থানায় জিডি

প্রকাশের সময় : 09:16:00 pm, Wednesday, 26 June 2019