উজিরপুরে একাধিক মামলার আসামী গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




উজিরপুরে একাধিক মামলার আসামী গ্রেফতার

উজিরপুরে একাধিক মামলার আসামী গ্রেফতার




উজিরপুর প্রতিনিধিঃ  বরিশালের উজিরপুরে আত্মগোপনে থাকা হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদক সহ বিভিন্ন অপরাধের হোতা সোহেল ওরফে মোঃ সোহেল আমিন(সোহেল আমিন) ফটিক(৩৫) কে ৪পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নে কালিহাতা কদমতলা গ্রামের মৃত আক্রাম আলী খানের ছেলে কুখ্যাত সন্ত্রাসী সোহেল আমিন ফটিককে উজিরপুর মডেল থানার এস,আই মোঃ বশির উদ্দিন সিকদার গোপন সংবাদের ভিত্তিতে ব্যাপক অভিযান চালিয়ে ২০ আগষ্ট দুপুর ২টায় কদমতলা মহিলা আলিম মাদ্রাসার একটি ক্লাসরুম থেকে ৪পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ২০ আগষ্ট উজিরপুর মডেল থানার এস,আই বশির উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। ২১ আগষ্ট জেল হাজতে প্রেরণ করা হয়।এছাড়াও তার বিরুদ্ধে ডি.এম.পি ঢাকা মহানগর মিরপুর মডেল থানায় অস্ত্র আইনে ২৩/৬/২০১২ সালের ৭১ নং মামলা দায়ের হয়।

ডিএমপি লালবাগ থানায় ০৪-০৬-২০১১ তারিখ ৪ নং অস্ত্র মামলা হয় এবং ডিমএপি লালবাগ থানার মামলা নং ০৩ শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে দ্রুত বিচারের আইনে ০৪-০৬-২০১৯ তারিখ একটি জি.আর ১৬৮/২০১১ মামলা দায়ের হয়।

ডিএমপি মোহাম্মদপুর থানায় ১০-০৫-২০১৯ তারিখ ৪৩ নং একটি হত্যা মামলা দায়ের হয়। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সে বহুদিন ধরে আত্মগোপনে ছিল। আত্মগোপনকারী সোহেল আমিন ফটিককে এস.আই বশির উদ্দিন গ্রেফতার করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাই ওই চৌকস পুলিশকে সাধুবাদ জানান এলাকার জনগন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD