উজিরপুরের মাদক ব্যবসায়ী জসিমকে ৩ বছরের কারাদন্ড Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




উজিরপুরের মাদক ব্যবসায়ী জসিমকে ৩ বছরের কারাদন্ড

উজিরপুরের মাদক ব্যবসায়ী জসিমকে ৩ বছরের কারাদন্ড




স্টাফ রিপোর্টার: নিজ হেফাজতে গাঁজা রাখার অভিযোগে দায়ের করা মামলায় উজিরপুরের মাদক ব্যবসায়ি জসিম উদ্দিনকে ৩ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। গতকাল বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ ফারুক হোসাইন এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত জসিম উদ্দিন উপজেলার মুন্ডপাশা এলাকার হুমায়ুন হাওলাদারের ছেলে। রায় ঘোষণার সময় জসিম আদালতে উপস্থিত ছিল। আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল আমর্ড পুলিশ ব্যাটালিয়নের এসআই আবু হানিফ তার সঙ্গীয় ফোর্স নিয়ে মুন্ডপাশা সিরাজুল হক মাষ্টারের বাড়ির সামনে অভিযান চালিয়ে জসিমকে ৭শত গ্রাম গাঁজাসহ আটক করে মামলা দায়ের করেন।

একই বছর ৩১ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা উজিরপুর মডেল থানার এসআই আমির হোসেন আদালতে মামলার চার্জশীট জমা দেন। আদালত ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল ওই কারাদন্ডের রায় ঘোষণা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD