সংবাদ শিরোনাম:

ঈদে ছিনতাইকারীদের তৎপরতা রোধে বিশেষ সতর্কতা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:10:29 pm, Tuesday, 18 March 2025
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ ঢাকা মহানগরীর নিরাপত্তা পরিস্থিতি আরও মজবুত করতে পুলিশের উদ্যোগে বাড়ানো হবে মোটরসাইকেল টহল। মঙ্গলবার (১৮ মার্চ) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ফেব্রুয়ারি (২০২৫) মাসের অপরাধ পর্যালোচনা সভায় এই ঘোষণা দেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি জানান, মহানগরীর অলিতে-গলিতে পুলিশের মোটরসাইকেল টহল আরও ব্যাপক করা হবে, যা অপরাধ প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় ডিএমপি কমিশনার বলেন, রমজানের শুরুতে ছিনতাইয়ের ঘটনা বেড়েছিল, তবে পুলিশি তৎপরতায় তা অনেকাংশে কমে এসেছে। তিনি আরো জানান, পুলিশ সফলতা ধরে রাখতে আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেবে। পাশাপাশি, সহায়ক পুলিশও গ্রেফতার ক্ষমতা প্রয়োগ করবে এবং থানা তাদের সহযোগিতা করবে।

নগরীর নিরাপত্তা আরো মজবুত করতে ডিএমপি কমিশনার জানান, যদি কেউ জিডি করে, তবে এক ঘণ্টার মধ্যে পুলিশ তার উপর রেসপন্স করবে এবং ঘটনাস্থলের ফ্ল্যাশ রিপোর্ট প্রদান করবে। আসন্ন ঈদুল ফিতরের সময়ে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করতে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ঈদকে কেন্দ্র করে বিশেষ সতর্কতা গ্রহণের বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, “ছিনতাইকারীদের কোনো নির্দিষ্ট পেশা নেই, তাই তারা ঈদের সময় অপরাধে জড়াতে পারে। বিশেষ করে গাবতলী ও মহাখালী এলাকায় ছিনতাইকারীদের তৎপরতা বাড়তে পারে, এ বিষয়ে পুলিশকে সতর্ক থাকতে হবে।”

অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেন, ঈদের সময় অনেক বাসা ও মার্কেট খালি থাকবে, বিশেষ করে স্বর্ণের দোকানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাত্রিকালীন টহল বাড়িয়ে চুরির ঘটনা প্রতিরোধ করতে হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম বলেন, কিছু গোষ্ঠী রাস্তায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তাই পুলিশকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।

ডিএমপির অপরাধ পর্যালোচনার অংশ হিসেবে সভায় ফেব্রুয়ারি মাসের অপরাধ পরিসংখ্যান উপস্থাপন করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। এতে ডাকাতি, চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়।

ডিএমপি কমিশনার সকল কর্মকর্তাকে ঈদকে ঘিরে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেন এবং নগরবাসীকে সচেতন থাকার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঈদে ছিনতাইকারীদের তৎপরতা রোধে বিশেষ সতর্কতা

প্রকাশের সময় : 10:10:29 pm, Tuesday, 18 March 2025