সংবাদ শিরোনাম:

ঈদের দিন বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:34:22 pm, Saturday, 23 May 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক।। ঈদের দিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে: আবহাওয়া অধিদপ্তর শনিবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছে, ঘূর্ণিঝড় আম্ফানের রেশ যেন এখনও পুরোপুরি কাটেনি। দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ এখনও মেঘলা। তবে এই মেঘলা আকাশ আরও দুইদিন অব্যাহত থাকতে পারে। আগামী দুইদিনও বৃষ্টি হতে পারে। সে হিসেবে ঈদের দিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল মান্নান বলেন, রোববার ও সোমবার আকাশ মেঘলা থাকবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

একমাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। শনিবার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরের দিন রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে। আর দেশের কোথাও চাঁদ দেখা না গেলে রোববার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে সোমবার (২৫ মে)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঈদের দিন বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

প্রকাশের সময় : 01:34:22 pm, Saturday, 23 May 2020