ঈদের দিনে বৃষ্টির আশঙ্কা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঈদের দিনে বৃষ্টির আশঙ্কা

ঈদের দিনে বৃষ্টির আশঙ্কা




অনলাইন ডেস্ক: ভ্যাপসা গরমের পর বৃষ্টি দিয়ে শুরু হয়েছে জুন মাস। এই বৃষ্টি মোটামুটি সপ্তাহখানেক চলতে পারে। ফলে ঈদুল ফিতরের দিনও থাকছে বৃষ্টির বাগড়া। এই বৃষ্টি হতে পারে ঢাকাসহ সারাদেশে।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ বা ৬ জুন পবিত্র ঈদুল ফিতর। ২৯ রোজা হলে ৫ জুন, আর ৩০ দিনের রমজান হলে ৬ জুন উদযাপন হবে ঈদ।রমজানের এবারের ঈদে সারাদেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। রংপুর ও রাজশাহী বিভাগে কম হলেও বেশি বৃষ্টি হবে ঢাকাসহ দক্ষিণাঞ্চলে।

শনিবার (০১ জুন) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, এখন পর্যন্ত যে অবস্থা, ত‍াতে ঈদের সময় বৃষ্টি হওয়ার আভাস আছে। তবে অবস্থার পরিবর্তনও হয়।

আবহাওয়াবিদ রহমান বলেন, ঈদের দিন (৫ জুন ঈদ ধরে) ঢাকাসহ সারাদেশেই বৃষ্টি হতে পারে। ঢাকা ছাড়া সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বেশি বৃষ্টির আভাস আছে। সামান্য গ্যাপ দিয়ে ওইদিন বৃষ্টি হবে। দু’একদিনের ভেতর বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।তবে রংপুর, রাজশাহী বিভাগে বৃষ্টি কম হতে পারে বলে জানিয়েছেন এ আবহাওয়াবিদ।আব্দুর রহমান আরও বলেন, ঈদের দুই-তিন দিন পর দেশের অন্যান্য এলাকায় বৃষ্টি থাকলেও ঢাকায় কমে যাবে। সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি থাকবে ঈদের পর আরও কয়েকদিন।

এদিকে, আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, জুনের প্রথমার্ধের মধ্যে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বিস্তার লাভ করতে পারে।গত কয়েকদিনের ভ্যাপসা গরমের পর শুক্রবার (৩১ মে) দিবাগত রাতে এবং শনিবার ভোরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।

এবারের ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়ার প্রতিকূল অবস্থা বা অন্যকোনো অনিবার্য কারণে এ সময়ে জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে ঈদ জামাত।

ঈদ উদযাপন করতে এরইমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। শবে কদর ও সাপ্তাহিক ছুটির সুবিধা নিয়ে ৩০ মে থেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। যদিও ঈদের আগে ৩ জুন একদিন অফিস খোলা আছে।আগেভাগে বাড়ি ফেরা শুরু করা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দু’টি সেতুতে যান চলাচল শুরু ও উত্তরবঙ্গের সড়কে ফ্লাইওভার এবং কয়েকটি সেতু খুলে দেওয়ায় সড়কের ওপর চাপ কমে গিয়ে এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD