সংবাদ শিরোনাম:

ঈদের আগে কাঁচামরিচের সেঞ্চুরি, টমেটো ১২০

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:05:20 pm, Friday, 1 July 2022
  • 26 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঈদের আগে আগে বেড়েছে সবজির দাম। প্রতি কেজি কাঁচামরিচ পৌঁছেছে ১০০ টাকায়। টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। আবার ৫০ টাকার কমে সবজি পাওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার (১ জুলাই) সকালে রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরের কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে ৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচামরিচ এ সপ্তাহে কেজিতে ২০ টাকা বেড়েছে। বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে। একই হারে বেড়ে টমেটো পৌঁছেছে ১২০ টাকায়। নিত্যপ্রয়োজনীয় পণ্য হলেও কোরবানিতে কাঁচামরিচ ও টমেটোর বাড়তি চাহিদা থাকে।

এছাড়া অন্যান্য সবজির মধ্যে করলা বিক্রি হচ্ছে, ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে, চিচিঙ্গা ৫০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, কচুর লতি ৮০ টাকা, পেঁপে ৫০ টাকা, বরবটির ৮০ টাকা, দুন্দল ৬০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, গোল বেগুন ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আকারভেদে চাল কুমড়া ও লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা পিস দরে, মিষ্টি কুমড়ার ফালি ২০ টাকা, কাঁচা কলার হালি ৪০ টাকা। লেবুর হালি ১৫ থেকে ২০ টাকা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঈদের আগে কাঁচামরিচের সেঞ্চুরি, টমেটো ১২০

প্রকাশের সময় : 04:05:20 pm, Friday, 1 July 2022