ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় Latest Update News of Bangladesh

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
উন্নত রাষ্ট্র গঠনে মেধাভিত্তিক দক্ষ জনপ্রশাসন গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সংসদসহ দেশজুড়ে জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ চরমে, এক সপ্তাহে উন্নতির আশা জুলাই সনদ বাস্তবায়নে সংসদ রাজপথ এক হওয়ার ঘোষণা নাহিদ ইসলামের চাঁদে নতুন খনিজ আবিষ্কার, প্রযুক্তিতে আসতে পারে বড় পরিবর্তন বাংলাদেশকে এডিবির ২৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন চার লাখের বেশি শিক্ষার্থীর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ আজ ইসলামাবাদে ইরান, যুক্তরাষ্ট্র সংলাপ ঘিরে নতুন কূটনীতি রপ্তানি কমছে, আমদানি বাড়ছে বাণিজ্য ঘাটতি উদ্বেগজনক মেহেন্দীগঞ্জে জাটকা রক্ষা অভিযানে সংঘবদ্ধ হামলার ঘটনায় মামলা




ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়

ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়




আসন্ন পবিত্র ঈদুল আজহার প্রধান ঈদের জামাত জাতীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে এ জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃ মন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- ঈদ উপলক্ষে সরকারি, আধাসরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সব স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও ‘ঈদ মোবারক’ লিখিত ব্যানার ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোস্টে প্রদর্শনের সিদ্ধান্ত হয়।

সারা দেশে বিভাগ/জেলা/উপজেলা/সিটি কর্পোরেশন/পৌরসভা/সশস্ত্র বাহিনী বিভাগ/বেসরকারি সংস্থাসমূহের প্রধানরা জাতীয় কর্মসূচির আলোকে নিজ নিজ কর্মসূচি প্রণয়নপূর্বক পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে।

কোরবানিকৃত পশুর বর্জ্য পদার্থ অপসারণ বিষয়ে সিদ্ধান্ত হয়, কোরবানিকৃত পশুর রক্ত/বর্জ্য পদার্থ দ্বারা যাতে পরিবেশ দুর্গন্ধময় না হয় সে বিষয়ে সব প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD