ইয়াবা সেবনের দায়ে আটক ছাত্রলীগ নেতা কারাগারে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ইয়াবা সেবনের দায়ে আটক ছাত্রলীগ নেতা কারাগারে

ইয়াবা সেবনের দায়ে আটক ছাত্রলীগ নেতা কারাগারে




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ওয়াসিমকে (২৪) ইয়াবা সেবনের দায়ে সরঞ্জামাদিসহ আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার বিকালে বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড তারিন কটেজের সামনে থেকে তাকে আটক করার পর সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা অভিযুক্তকে ৩ মাসের সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্ত ওয়াসিম উপজেলার চরএলাহী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পেশকার বাড়ির মৃত মতিউর রহমানের ছেলে।

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার (সাজাপ্রাপ্ত ওয়াসিম) অপরাধের দায় সে নিজেই বহন করবে। এর দায় ছাত্রলীগ নেবে না।

ছাত্রলীগ নেতা ওয়াসিমের সাজার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি) সুপ্রভাত চাকমা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD