বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

ইয়াবাসহ নগরীতে কথিত সাংবাদিক তুহিন আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:16:01 am, Sunday, 6 October 2019
  • 2 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥  বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ সাংবাদিক পরিচয়দানকারী এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এয়ারপোর্ট থানার এসআই মাইনুল তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসআই মাইনুল জানান, আটককৃত এমএম শরিফুল আলম তুহিন (৪৩) কে নথুল্লাবাদস্থ কস্তুরী হোটেলের সামনে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় আটককৃত তুহিন নিজেকে বরিশালের একটি স্থানীয় পত্রিকার বার্তা সম্পাদক পরিচয় দিয়ে পুলিশকে উল্টাপাল্টা কথা বলেন। পরে তার দেহ তল্লাশী করে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

তিনি বলেন, তুহিনের কাছ থেকে ৪টি পত্রিকার পরিচয়পত্র পাওয়া যায়। এছাড়া তার নিজের নামে বাংলাদেশ তাঁতীলীগের সিলেট মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে একটি ভিজিটিং কার্ডও পাওয়া যায়। আটককৃত তুহিন ২২নং ওয়ার্ডের কাজীপাড়ার বাসিন্দা মোঃ শাহআলমের ছেলে। কথিত সাংবাদিক নিজেকে স্থানীয় একটি পত্রিকার বার্তা সম্পাদক ও “দৈনিক সুদিন” পত্রিকার বরিশাল জেলা প্রতিনিধি এবং বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক পরিচয় দেন। এসআই মাইনুলের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এএসআই মোঃ আঃ আউয়াল, এএসআই মিজান, এএসআই রাজ্জাক ও এএসআই জব্বার। এ ঘটনায় তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ-বিন-আলম জানান, মূলত পত্রিকার সাংবাদিক পরিচয়ে আটককৃত তুহিন মাদক ব্যবসা করতো। পাশাপাশি বিভিন্ন সময় প্রতারণাও করতো তুহিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইয়াবাসহ নগরীতে কথিত সাংবাদিক তুহিন আটক

প্রকাশের সময় : 01:16:01 am, Sunday, 6 October 2019