ইয়াবার চালানসহ বরগুনায় স্বামী-স্ত্রী আটক Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




ইয়াবার চালানসহ বরগুনায় স্বামী-স্ত্রী আটক

ইয়াবার চালানসহ বরগুনায় স্বামী-স্ত্রী আটক




বরগুনা প্রতিনিধি:বরগুনার তালতলীতর আলফা ষ্ট্যান্ড সংলগ্ন বটতলা নামক স্থান থেকে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী স্ত্রীকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

জানা গেছে, পটুয়াখালী জেলার মহিপুরের খাপরাভাঙ্গা গ্রামের মৃত. তাজেল উদ্দিন মৃধার ছেলে ইয়াবা ব্যবসায়ী বাবুল মৃধা তার স্ত্রী হাসিনা বেগম সাড়ে ১২টার দিকে তালতলী বাজারের আলফা ষ্ট্যান্ড থেকে ইয়াবা নিয়ে যাত্রীবেশে অটো বোরাকযোগে কড়ইবাড়ীয়া যাবার খবর পুলিশ বিশ্বস্থ সূত্রে জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাবুলের শরীর তল্লাশি করে ইয়াবা উদ্ধার করে।

তালতলী থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২ হাজার পিস ইয়াবাসহ বাবুল মৃধা ও তার স্ত্রী হাসিনা বেগমকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলার দায়েরের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD