বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ইসির নির্দেশে সারাদেশে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:01:24 pm, Monday, 24 November 2025
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরদার হওয়ায় সারাদেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই এনআইডি সংশোধন বন্ধ থাকে।

এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম বলেন, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এনআইডি সংশোধন সেবা বন্ধ থাকবে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই পুনরায় চালু করা হবে।”

ইসি জানায়, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ শেষ হয়েছে। এখন তালিকা প্রিন্টিং বা মুদ্রণের গুরুত্বপূর্ণ কাজ শুরু হয়েছে। এই সময় এনআইডি সংশোধন চালু থাকলে নতুন এন্ট্রি বা পরিবর্তন তালিকা মুদ্রণে অসঙ্গতি তৈরি করতে পারে। তাই স্বচ্ছতা বজায় রাখতেই সাময়িকভাবে এ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচন-পূর্ব সময়ে এ ধরনের পরিকল্পিত স্থগিতাদেশ পূর্বেও দেওয়া হয়েছে এবং এটি একটি স্বাভাবিক প্রশাসনিক পদক্ষেপ। নির্বাচনের প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এটি জরুরি বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ইসির নির্দেশে সারাদেশে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ

প্রকাশের সময় : 05:01:24 pm, Monday, 24 November 2025