ইসিতে ৫৬১টি আপিল আবেদন, কাল থেকে শুনানি শুরু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ইসিতে ৫৬১টি আপিল আবেদন, কাল থেকে শুনানি শুরু

ইসিতে ৫৬১টি আপিল আবেদন, কাল থেকে শুনানি শুরু




ডেস্ক রিপোর্ট : নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে ৫৬১ জন প্রার্থী আপিল আবেদন করেছেন। এসব আপিল আবেদন নিয়ে রোববার (১০ ডিসেম্বর) থেকে শুনানি শুরু করবে কমিশন।

 

শনিবার (৯ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

ইসি সচিব বলেন, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন পড়েছে ৫৬১টি। এসব আপিল আবেদনের ওপর আগামীকাল রোববার থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি গ্রহণ করে সিদ্ধান্ত দেবে কমিশন। আজ আপিল আবেদনের শেষদিন মোট ১২৩টি আবেদন জমা পড়েছে। তবে কোন দলের কতটি আবেদন পড়েছে তা পরে জানা যাবে বলেও জানান তিনি।

 

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ২ হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ১ হাজার ৯৮৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭৩১ জন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করে সংস্থাটি।

 

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD