ইসলামি আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ের উদ্বোধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ইসলামি আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ের উদ্বোধন

ইসলামি আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ের উদ্বোধন




মুলাদী প্রতিনিধি//
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুলাদীতে ইসলামি আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির নতুন কার্যালয় উদ্বোধন ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টায় উপজেলার পৌর এলাকার হিজলা-মুলাদী সংযোগকারী ডাঃ আব্দুর রাজ্জাক ভুলু সেতুর দক্ষিণ পার্শ্বে ইসলামি আন্দোলন বাংলাদেশের মুলাদী উপজেলা নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন বরিশাল জেলা ইসলামি আন্দোলনের সেক্রেটারী ও জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী উপাধ্যক্ষ মাওঃ সিরাজুল ইসলাম।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামি আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এসকান্দার আলী হাওলাদার। এসময় বক্তব্য রাখেন উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি আলহাজ্ব এফ এম মাইনুল ইসলাম, মুলাদী পৌর ইসলামি আন্দোলনের সভাপতি মুফতি রফিকুল ইসলাম, উপজেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক ক্বারী মোঃ আইউব আলী, উপজেলা ইসলামি আন্দোলনের অর্থ বিষয়ক সম্পাদক মাওঃ মোঃ সোলায়মান, পৌর ইসলামি আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ আরিফ হোসেন, উপজেলা ইসলামি শ্রমিক আন্দোলনের সভাপতি বেলায়েত হোসেন, পৌর ইসলামি শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ জাকির হোসেন মল্লিক, উপজেলা ইসলামি যুব আন্দোলনের সভাপতি মাওঃ আবুল কাসেম জিহাদী, উপজেলা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD