ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নলছিটিতে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নলছিটিতে মানববন্ধন

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নলছিটিতে মানববন্ধন

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নলছিটিতে মানববন্ধন




নিজস্ব প্রতিবেদক॥ ইসরাইলের চরম আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মে) বিকেলে নলছিটির সর্বস্তরের জনগণের ব্যানারে শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন বিজয় উল্লাস চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বালি তাইফুর রহমান তূর্য্য, এফ.এইচ রিভান, শাহরিয়ার নাঈম প্রমুখ।

 

 

বক্তারা বলেন, দেশের চলমান কোন ইস্যু নিয়ে আমরা এখানে দাঁড়াইনি, আমরা দাঁড়িয়েছি দীর্ঘদিন যাবত ইসরাইল নামক সন্ত্রাসী গোষ্ঠী ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর অনবরত গুলি, বোমা, বিমান হামলাসহ নানানভাবে তাদেরকে নিঃশেষ করার পায়তারা চালাচ্ছে। ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় হাসপাতাল ও মিডিয়া ভবন ধ্বংস হয়ে গেছে। অনবরত হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে বিশ্ব মানবতাকে ধ্বংস করেছে। এমনকি ইসরাইলি সন্ত্রাসীদের হাত থেকে বাদ যাচ্ছে না ২/১ বছরের শিশুরাও। ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন দেওয়াতে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই।

 

 

বক্তারা আরও বলেন, ইসরাইল কোন রাষ্ট্র নয়, অথচ বছরের পর বছর ফিলিস্তিনিদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। অবিলম্বে এ হামলা বন্ধের দাবি জানান তারা।এছাড়াও ফিলিস্তিনিদেরকে পাঠানো ত্রাণ আটকে দেয়ার তীব্র প্রতিবাদ জানান বক্তারা। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD