সংবাদ শিরোনাম:

ইমো আইডির মাধ্যমে নারীকে উত্যক্ত করে বরিশালের আব্দুর রহমান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:32:23 pm, Thursday, 21 January 2021
  • 23 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ইমো আইডি দিয়ে নারীকে উত্যক্ত করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

গ্রেফতারকৃতের নাম- মোঃ আব্দুর রহমান হাওলাদার(২৭)। এ সময় তার হেফাজত হতে ইমো আইডি খোলা সিমসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়।

২০ জানুয়ারি,২০২১ (বুধবার) বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানা এলাকা হতে তাকে গ্রেফতার করে গোয়েন্দা ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফউল্লাহ বলেন, ইমো আইডি খুলে নারী ভিকটিমকে উত্যক্ত করার অভিযোগে গত ৯ নভেম্বর,২০২০ তারিখে চকবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়। ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম মামলাটি তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে মেহেন্দিগঞ্জ থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত আব্দুর রহমান তার ব্যবহৃত মোবাইল নম্বরে ইমো আইডি খুলে।

উক্ত ইমো আইডি হতে অভিযোগকারীর ইমো আইডিতে কল করে এবং বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শনের মাধ্যমে ভিকটিমকে উত্যক্ত করে। গ্রেফতারকৃতকে আজ (২১ জানুয়ারি) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ইমো আইডির মাধ্যমে নারীকে উত্যক্ত করে বরিশালের আব্দুর রহমান

প্রকাশের সময় : 09:32:23 pm, Thursday, 21 January 2021