বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে জখম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে জখম

বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে জখম




ভয়েস অব বরিশাল ডেস্ক।। ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার বুনিয়া গ্রামে বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ( ১৮ ফেব্রুয়ারি) সন্ধা সাড়ে ছয়টায় খেজুর তলা বাজারের পশ্চিম পাশের মাঠে এই ঘটনা ঘটে।

আহত, ভাই সজিব হাওলাদার ভাণ্ডারীয়া সরকারি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানা ভায়ালা বুনিয়া গ্রামে আমানুল্লাহ মহা বিদ্যালয়ের কলেজ ছাত্রী রেজবীন আক্তার (১৮)কে কলেজে আসা যাওয়ার সময় ইভটিজিং করে।

বিষয়টি পরিবারকে জানালে তারই ছোট ভাই সজিব হওলাদার এর প্রতিবাদ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে লিমন (২৩) সম্রাট (২৫) রিয়াদ (২০) পাবেল (২১) কিল-ঘুষি ও লাঠিসোঠা দিয়ে এলাপাথাতাড়ি ভাবে পিটিয়ে আহত করে। এসময় সজিবের পকেটে থাকা নগত ৯৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায় হামলাকারীরা।

তাৎক্ষণিকভাবে প্রত্যক্ষদর্শীরা সজিকে উদ্ধার করে ভাণ্ডারীয়া সরকারি সদর হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় সজিবের পিতা আব্দুল হাই হাওলাদার বাদি হয়ে ৫ জনকে আসামি করে কাঁঠালিয়া থানায় একটি মামলা দায়ের করেন। আহত সজিব ভায়ালা বুনিয়া গ্রামের আব্দুল হাই হাওলাদারের ছেলে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD