সংবাদ শিরোনাম:

ইদে সীমিত পরিসরে গণপরিবহন চলাচল…

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:03:33 am, Wednesday, 1 July 2020
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আসন্ন ইদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে মানুষের বাড়ি যাওয়া ঠেকাতে গত ইদ-উল-ফিতরের সময় গণপরিবহন বিশেষ করে বাস, লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ রাখা হলেও মানুষ বিভিন্ন উপায়ে বাড়ির পথে যাত্রা করে। ট্রাক ও ফেরিতেও বিপুল সংখ্যক মানুষ পারাপার করতে দেখা যায়। ট্রাকে বাড়ি ফেরার পথে রংপুরের কাছে দুর্ঘটনায় অনেক হতাহত হয়। পরে প্রাইভেটকার ও মাইক্রোবাস চলার অনুমতি দেয় পুলিশ।তবে এবার ইদে গণপরিবহন চলার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার।

আগামী ১ জুলাই থেকে ৩ আগস্টের জন্য মঙ্গলবার রাতে (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়, আসন্ন পবিত্র ইদ-উল-আজহার সময় স্বাস্থ্যসেবা বিভাগ জারিকৃত স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণপূর্বক কোরবানির পশুরহাট আয়োজনের অনুমতি প্রদান করা যাবে এবং উল্লিখিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত পরিসরে গণপরিবহন ও জনচলাচল অব্যাহত থাকবে।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, এসময়ে সীমিতভাবে সরকারি-বেসরকারি অফিস চলমান থাকবে। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও (বাস, লঞ্চ ও ট্রেন) চালু থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ইদে সীমিত পরিসরে গণপরিবহন চলাচল…

প্রকাশের সময় : 12:03:33 am, Wednesday, 1 July 2020