বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ইজিবাইক ভর্তি পলিথিনসহ আটক ২

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:22:11 pm, Thursday, 5 September 2019
  • 2 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি॥  বরিশাল শহরের আমানতগঞ্জ এলাকা থেকে ব্যাটারিচালিত ইজিবাইক ভর্তি নিষিদ্ধ পলিথিনসহ দু’জনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে তাদের আটক করা হয়।আটক দু’জন হলেন- বরিশাল শহরের পলাশপুর বৌ বাজার এলাকার বাসিন্দা ও স্থানীয় পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা নাসির উদ্দিন এবং আমানতগঞ্জ এলাকার বাসিন্দা ও ইজিবাইকচালক আক্কাস হোসেন। জব্দকৃত পলিথিনের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

আমানতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সবুর খান জানান, পাঁচ বস্তা নিষিদ্ধ পলিথিন যেকোনো একটি পরিবহনে ঢাকা থেকে শহরের নথুল্লাবাদে নিয়ে আসা হয়। সেখান থেকে একটি ইজিবাইকে করে ওই পলিথিন শহরের নতুন বাজার এলাকায় পাঠানো হয়। নতুন বাজারে পৌঁছালে আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন ও তার সঙ্গে থাকা শিপন নামে এক ব্যক্তি পলিথিনবোঝাই ইজিবাইকটি আমানতগঞ্জ এলাকায় নিয়ে আসে।

তিনি আরও জানান, খবর পেয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে আওয়ামী লীগ নেতাসহ দু’জনকে আটক করলেও শিপন পালিয়ে যান।এসআই সবুর বলেন, পলিথিনের মালিকানা দাবি করে এখনো কেউ আমাদের কাছে আসেনি। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই করে এ ঘটনায় মামলা দায়ের করা হবে। আপাতত আটকদের পলিথিনসহ কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ইজিবাইক ভর্তি পলিথিনসহ আটক ২

প্রকাশের সময় : 09:22:11 pm, Thursday, 5 September 2019