ইজিবাইক ছিনতাইয়ে বাধা,চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ইজিবাইক ছিনতাইয়ে বাধা,চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ইজিবাইক ছিনতাইয়ে বাধা,চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ইজিবাইক ছিনতাই
ছবি: সংগৃহীত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দিনাজপুর বিরামপুর উপজেলায় ইজিবাইক ছিনতাইয়ে বাধা দেওয়ায় নছির উদ্দীন (৭০) নামে এক মিল মালিককে হত্যা করেছে ছিনতাইকারীরা। এসময় ছিনতাইকারীরা ২টি বড় ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

 

 

গত বুধবার (২২ জুন) দিবাগত রাত আড়াইটায় জেলার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের হরিহরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মিল মালিক নছির উদ্দীন ওই গ্রামের মৃত ছবির উদ্দীনের ছেলে।

 

 

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির জানান, হরিহরপুর গ্রামের নছির উদ্দীনের মিলে রাতে ৫টি বড় ও ২টি ছোট অটোবাইক চার্জে দেয়া ছিল। রাতে মিলে অবস্থান করছিলেন তিনি। রাত আড়াইটার দিকে ৪-৫ জনের সংঘবদ্ধ ছিনতাইকারী মিলে এসে অটোবাইক চুরির পাঁয়তারা করে। তিনি বাধা দিলে তাকে বেদম মারধর করে ছিনতাইকারীরা। এক পর্যায়ে তারা নছির উদ্দিনের মাথায় আঘাত করলে তিনি জ্ঞান হারান। পরে তাকে মিল থেকে ৩০০ গজ দূরে রাস্তার ধারে শাখা যমুনা নদীতে পাড়ে পরনের লুঙ্গি দিয়ে হাত-পা বেঁধে বিবস্ত্র রেখে পালিয়ে যায়।

 

 

এসময় ছিনতাইকারীরা মিলে রাখা ২টি বড় ইজিবাইক নিয়ে যায়। পরে স্থানীয়রা নসির উদ্দীনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের বড় ছেলে নুর আলম বাদী হয়ে অজ্ঞাতনামা ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD