সংবাদ শিরোনাম:

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচ রোগীর মৃত্যুর ঘটনায় ৪ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:04:43 pm, Wednesday, 17 June 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

হাসপাতালটির শীর্ষ চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচ রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে একাধিক তদন্ত কমিটি। এ অবস্থায় হাসপাতালটির শীর্ষ চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

আজ বুধবার নিষেধাজ্ঞার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী।

এরা হলেন ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ফরিদুর রহমান খান, চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মোহাম্মদ ফাইজুর রহমান এবং ডিরেক্টর ও চিফ (ক্লিনিক্যাল গভর্নেন্স) ডা. আবু সাঈদ এমএম রহমান।

ডিসি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের স্বার্থে ইউনাইটেডের চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

উল্লেখ্য, গত ২৭ মে রাতে ইউনাইটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসও একটি প্রতিবেদন জমা দিয়েছে।

গত ১৪ জুন প্রতিবেদনগুলো আদালতে দাখিল করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উভয় প্রতিবেদনেই অনুনোমদিত আইসোলেশন ওয়ার্ড তৈরি ছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা এবং গাফিলতির কথা উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচ রোগীর মৃত্যুর ঘটনায় ৪ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশের সময় : 11:04:43 pm, Wednesday, 17 June 2020