সংবাদ শিরোনাম:

ইউনাইটেড হাসপাতালের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পাঁচ জনই করোনা ইউনিটে ছিলেন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:19:26 am, Thursday, 28 May 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে পাঁচ করোনা রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিস পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট হাসপাতালে যায়। মূল ভবনের বাইরে আলাদা জরুরি বিভাগে আগুন লাগে। ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের সবাই পুরুষ। নিচতলায় এসি বিস্ফোরণের পর আগুন লাগে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার রফিকুল ইসলাম বলেন, আমরা পাঁচ জন নিহতের তথ্য পেয়েছি। তারা করোনায় আক্রান্ত ছিলেন।

হাসপাতালের চিফ অব কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. সাগুফা আনোয়ার বলেন, আমরাও পাঁচ জন মারা যাওয়ার খবর পেয়েছি। মূল ভবনের বাইরে করোনা ইউনিটে শর্টসার্কিট থেকে আগুন লাগে। ১০ থেকে ১২ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। সবকিছু মিলিয়ে নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি। কোনো ধরনের ধোঁয়া হাসপাতালের মূল ভবনের ভেতরে যায়নি।

তিনি আরও জানান, ‘হাসপাতালের মূল ভবনের বাইরে পাঁচ বেডের আইসোলেশন ওয়ার্ড করা হয়েছিল। সেখানেই অগ্নিকাণ্ড হয়।’ বৃহস্পতিবার হাসপাতালের পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ইউনাইটেড হাসপাতালের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পাঁচ জনই করোনা ইউনিটে ছিলেন

প্রকাশের সময় : 01:19:26 am, Thursday, 28 May 2020