সংবাদ শিরোনাম:

আ. লীগ নেতার বাড়ি থেকে ত্রাণের চাল উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:00:05 am, Friday, 3 April 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নওগাঁর রাণীনগরে আয়াত আলী (৬০)নামে এক আ. লীগ নেতার বাড়ি থেকে ১ শ ৩৮ বস্তা সরকারি ত্রাণের চাল এবং ২শ পিচ খালি বস্তা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সন্ধ্যায় তার গ্রামের বাড়ি থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুনের নেতৃত্বে থানা পুলিশের সহায়তায় এসব উদ্ধার করা হয়েছে।

আয়াত আলী কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামের শৈলগাড়িয়া পাড়ার আয়েন উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়াত আলীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ মেট্রিকটন সরকারি ত্রাণের চাল এবং সরকারি ত্রাণের চালে ২০০পিচ খালি বস্তা উদ্ধার করা হয়েছে। তবে এসময় আয়াত আলী বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, চাল গুলি উদ্ধার করে স্থানীয় কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আ. লীগ নেতার বাড়ি থেকে ত্রাণের চাল উদ্ধার

প্রকাশের সময় : 12:00:05 am, Friday, 3 April 2020