সংবাদ শিরোনাম:

আ. লীগে দুর্নীতিবাজদের জায়গা নেই : আমু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:12:20 pm, Wednesday, 2 October 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥  আওয়ামী লীগে কোনো দুর্নীতিবাজের জায়গা নেই বলে মন্তব্য করেছেন দলের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।বুধবার (২ অক্টোবর) দুপুরে ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। পৌরসভা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সিনিয়র এ নেতা বলেন, মাদকাসক্ত কাউকে দলের পদ দেওয়া হবে না। ছাত্রলীগ ও যুবলীগের কমিটি করার আগে পদপ্রার্থীদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদক দুর্নীতির বিরুদ্ধে দলের কঠোর অবস্থান পরিস্কার করে দিয়েছেন প্রধানমন্ত্রী। সুতরাং সুষ্ঠু ও সুস্থ পরিবেশ সৃষ্টি করতে হবে।

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হয়েছে দাবি করে সাবেক এ মন্ত্রী বলেন, বিএনপির নির্যাতনের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। সে তুলনায় আওয়ামী লীগ ক্ষমতায় এসে, তাদের গায়ে একটি টোকাও দেয়নি। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না।উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আ. লীগে দুর্নীতিবাজদের জায়গা নেই : আমু

প্রকাশের সময় : 06:12:20 pm, Wednesday, 2 October 2019