আসামি ছিনতাই করেছেন প্রতিবন্ধী রব্বানী ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আসামি ছিনতাই করেছেন প্রতিবন্ধী রব্বানী !

আসামি ছিনতাই করেছেন প্রতিবন্ধী রব্বানী !




অনলাইন ডেস্ক: গোলাম রব্বানী। দৌড় দূরে থাক, ঠিকমতো বসতেই পারেন না। সেই কিনা পুলিশ থেকে আসামি ছিনতাই করেছেন !হ্যাঁ, লালমনিরহাটের হাতীবান্ধায় শারীরিক প্রতিবন্ধী গোলাম রব্বানীর (৩১) নামে পুলিশ এমনই এক মামলা দিয়েছে। পরে তাকে গ্রেফতার করা হয়েছে।এ নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। সবাই পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেছেন।

জানা গেছে, উপজেলার সিংগীমারী গ্রামের মৃত ছকির উদ্দিনের ছেলে গোলাম রব্বানী। শারীরিক প্রতিবন্ধী ছাড়াও তিনি হাঁপানি, অ্যাজমাসহ বিভিন্ন রোগে প্রায় ১৩ বছর ভুগছেন।

গোলাম রব্বানী সমাজসেবা অধিদফতর, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের শারীরিক প্রতিবন্ধী হিসেবে (পরিচয় পত্র নং-১৯৮৯৫২১৩৩৭৬৭৫৫৬৭২-০২) ভাতা পেয়ে আসছেন।

অথচ সেই রব্বানী পুলিশের হাত থেকে আসামি ছিনতাই মামলায় গ্রেফতার হয়ে জেল-হাজতে আছেন।

স্থানীয়দের প্রশ্ন, রব্বানী নিজেই নড়াচড়া করতে পারে না। তাহলে সে কিভাবে আসামি ছিনতাই করল?

জানা গেছে, গত ১১ মে সন্ধ্যায় উপজেলার মধ্য সিঙ্গিমারী গ্রামের এমপির বাগান এলাকায় মাদক সেবনের অপরাধে ছকির উদ্দিনের ছেলে রাশেদকে (২২) আটক করে পুলিশ।

খবর পেয়ে এলাকাবাসী পুলিশের হাত থেকে তাকে ছিনতাই করে নেয়।

পরে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। ওই মামলায় রাশেদের বড় ভাই গোলাম রব্বানীকে গতকাল বুধবার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

তবে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নজির হোসেন বলেন, ‘আসামি ছিনতাই মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

তিনি বলেন, ‘এই পাঁচজনের মধ্যে গোলাম রব্বানী নামে একজন আছেন। তাকে দেখে প্রতিবন্ধী মনে হয়নি। এখন তার প্রতিবন্ধী কার্ড থেকে থাকলে, কিভাবে পেলেন সেটাই তদন্ত করা দরকার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD