সংবাদ শিরোনাম:

আসছে লঘুচাপ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:40:41 pm, Friday, 14 October 2022
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রকৃতিতে শুরু হয়েছে আবহাওয়ার স্বাভাবিক পালাবদল। চলছে বর্ষার ধারক-বাহক দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বিদায়ের পালা।

এর ফলে আগামী দু’দিনে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিতে পারে বর্ষা! এমন পরিস্থিতিতে বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হচ্ছে। শুক্রবার (১৪ অক্টোবর) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। এই অবস্থায় শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কি.মি. হতে পারে।

আগামী দু’দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চল হতে বিদায় হতে পারে। আর বর্ধিত পাঁচদিনে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ হতে বিদায় নিতে পারে। আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে- ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মাদারীপুরে, ১৪ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বৃষ্টিপাত হয়নি, আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আসছে লঘুচাপ

প্রকাশের সময় : 11:40:41 pm, Friday, 14 October 2022