আষাঢ়:বরিশালে থেমে থেমে বৃষ্টি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আষাঢ়:বরিশালে থেমে থেমে বৃষ্টি

আষাঢ়:বরিশালে থেমে থেমে বৃষ্টি




শাকিল মাহমুদ॥ বৃষ্টিতে সবুজ নগরী বরিশালের গাছপালাগুলো হয়ে উঠেছে আরও সবুজ। বৃষ্টির পানি পেয়ে কাজে মন দিয়েছেন কৃষক। অবশ্য বৃষ্টির কারণে নগর জীবনে কিছুটা দুর্ভোগ দেখা দিয়েছে। নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ড্রেনের ময়লাযুক্ত পানি রাস্তায় উঠে আসছে। পাড়া মহল্লার গলিগুলোর রাস্তা ডুবে যাচ্ছে। এতে জুতা স্যান্ডেল হাতে নিয়ে রাস্তা পাড়ি দিতে হচ্ছে মানুষদের। সব মিলে দুর্ভোগে পড়ছেন নগরীর নিচু এলাকার মানুষ।

 

 

সোমবার (৬জুন) বরিশালে সকাল শুরু হয় বৃষ্টি দিয়ে। আষাঢ়ের ২২তম দিনের শুরুতেই বর্ষা ধারায় ভিজেছে বরিশালের পথ। এতে শহুরে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ছেদ ঘটলেও সেচ নিয়ে চিন্তায় থাকা কৃষকরা ব্যাপক খুশি। সবাই নেমেছেন জমিতে।

 

 

বরিশাল আবহাওয়া অফিসের এসও আনিসুর রহমান বলেন, দেশে মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে। মৌসুমি বায়ু বিস্তৃত হওয়ায় এর প্রভাবে সারাদেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে। বরিশালেও হচ্ছে বৃষ্টিপাত। এটি স্বাভাবিক ঘটনা এবং বর্ষার চিরচেনা রূপ। বর্ষার মৌসুমের বৃষ্টি কতদিন চলবে তা নির্দিষ্ট করে বলা যায় না। গতকাল রবিবার (৫ জুন) ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয় বরিশালের আবহাওয়া অফিসের বৃষ্টি পরিমাপক যন্ত্র রেইনগেজে। এদিকে তিব্র গরমের পরে আষাঢ় মাসের বৃষ্টিতে কৃষকের মুখে ফুটেছে হাসি। কৃষি বিভাগ বলছে- এই বৃষ্টি ফসলের জন্য আশীর্বাদ।

 

 

বরিশাল মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা ফাহিমা হক বলেন, বর্তমানে মাঠে আমন ও আউশ ধান আছে।বর্তমান এ মৌসুমে কৃষকের কিছু ক্ষতি আছে আবার লাভও আছে।আউশ ধানগুলো যদি ফুল আসার পর্যায়ে থাকে তখন অতিরিক্ত বৃষ্টি হলে চিটা হবার সম্ভাবনা থাকে। আবার কিছু ক্ষেত্রে ধানের জন্য বর্তমানের বৃষ্টিটা আশির্বাদ। সব মিলিয়ে জমিতে থাকা সবজি, আমন ও আউশ ধানের জন্যে এই বৃষ্টি আশীর্বাদ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD