আল্লামা শাহ আহমদ শফী সুস্থ হয়ে কর্মস্থলে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আল্লামা শাহ আহমদ শফী সুস্থ হয়ে কর্মস্থলে

আল্লামা শাহ আহমদ শফী সুস্থ হয়ে কর্মস্থলে

আল্লামা শাহ আহমদ শফী সুস্থ হয়ে কর্মস্থলে




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী সুস্থ হয়ে আবার কর্মস্থল হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম (বড় মাদরাসা) মাদরাসায় ফিরেছেন।

 

 

আজ শনিবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউ থেকে ছাড়পত্র পান। এরপর হাসপাতাল থেকে হাটহাজারী বড় মাদরাসায় ফিরেছেন। চার দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

 

জানতে চাইলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের আইসিইউর সহযোগী অধ্যাপক ডা. হারুন অর রশিদ শনিবার বিকেলে কালের কণ্ঠকে বলেন, শারীরিক অস্থিরতা নিয়ে গত মঙ্গলবার দুপুরে আল্লামা শাহ আহমদ শফী হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। কিন্তু এসব রিপোর্টে কোনো সমস্যা পাওয়া যায়নি। তিনি সুস্থ হলে আজ দুপুরে ছাড়পত্র দেওয়া হয়।

 

 

হাসপাতাল সূত্রে জানা যায়, আল্লামা শফী আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার করোনার নমুনা পরীক্ষা করা হয়। তবে পরীক্ষার ফল গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। এর আগে গত ৭ জুন হঠাৎ অসুস্থ অনুভব করলে হেফাজতে ইসলামের আমিরকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। ওই সময় এক সপ্তাহ চিকিৎসাধীনকালে তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় ফল নেগেটিভ আসে।

 

 

আল্লামা শাহ আহমদ শফী চট্টগ্রামে হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলামের (হাটহাজারী বড় মাদরাসা) মহাপরিচালক। তিনি কওমি মাদরাসা বোর্ডের চেয়ারম্যান পদেও রয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD