সংবাদ শিরোনাম:

আলোচিত হাতকাটা মামুন মেম্বার হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার-৩

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:00:33 pm, Thursday, 14 December 2023
  • 14 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জে ইউনিয়ন পরিদষদের সদস্য (মেম্বার) জহিরুল ইসলাম মামুনকে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। সেইসাথে হত্যাকান্ডের সাথে জড়িত ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকার তৌকির মোল্লা (২২), রাতুল মোল্লা (২০) ও মহিউদ্দিন মোল্লা (৪৩)।

বৃহষ্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় বরিশাল নগরের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

তিনি জানান, গত ৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাকেরগঞ্জের ইছাপুর এলাকায় ফরিদপুর ইউনিয়ন পরিদষদের সদস্য (মেম্বার) জহিরুল ইসলাম মামুন (৪০)কে নির্মমভাবে কুপিয়ে ও আগ্নেয়াস্ত্র দ্বারা হত্যা করে এবং সড়ক সংলগ্ন একটি বাগানে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ঘটনায় থানা পুলিশ তদন্ত শুরু করে। পরবর্তীতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মো. ফরহাদ সরদারের নেতৃত্বে বাকেরগঞ্জ থানা পুলিশ জেলা ডিবি পুলিশের সহযোগীতায় অভিযান শুরু করে হয়।

পরবর্তীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের দেয়া তথ্যানুাযায়ী হত্যাকান্ডের ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। যারমধ্যে তৌকির মোল্লার বাসা থেকে একটি চাপাতি, রাতুল মোল্লার বাসা থেকে একটি ছুরি ও একটি চাপাতি ও উভয়ের তথ্যনুযায়ী একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে শোপর্দ করে গ্রেপ্তারকৃতদের রিমান্ড চাওয়া হবে জানিয়ে পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটুকু জানাগেছে এলাকায় আধিপত্য বিস্তারসহ জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে এ হত্যাকান্ডের ঘটনার পেছনে।

আবার ঘটনার সময় একাধিক দুর্বৃত্ত ঘটনাস্থল ও আশপাশে থাকলেও চারজন হত্যাকান্ডটি সংগঠিত করে। যারমধ্যে গ্রেপ্তারকৃত তিনজন রয়েছে। এমনকি হত্যাকান্ডের ঘটনা ঘটানোর সময় দুর্বৃত্তদের নিজেদের মধ্যে বিরোধ দেখা দিলে নিজেদের ছুরির আঘাতে গ্রেপ্তার রাতুল মোল্লা গুরুতর জখম হয়। যাকে গ্রেপ্তারের পর চিকিৎসার আওতায় আনতে হয়েছে পুলিশকে।

ঘটনার সাথে জড়িত বাকীদের গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, যাকে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে ১২ টি ফৌজদারী মামলা রয়েছে। অপরদিকে তৌকির মোল্লার বিরুদ্ধে ২ টি, রাতুল মোল্লার বিরুদ্ধে ৩ টি ও মহিউদ্দিন মোল্লার বিরুদ্ধে ৪ টি মামলা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আলোচিত হাতকাটা মামুন মেম্বার হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার-৩

প্রকাশের সময় : 09:00:33 pm, Thursday, 14 December 2023