সংবাদ শিরোনাম:

আলোচিত সেই আদম তমিজী আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:03:58 pm, Saturday, 9 December 2023
  • 37 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট : আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দার (ডিবি)।

শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় তার গুলশানের বাসা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আদম তমিজীকে রাজধানীর গুলশানের বাসা থেকে আটকের পর ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

এর আগে, গত ১৬ ও ১৭ নভেম্বর রাতে আদম তমিজী হকের গুলশান-২ এবং ১১১ নম্বর রোডের ৮ নম্বর বাসায় তল্লাশি চালায় র‌্যাব সদস্যরা। পরে তাকে গ্রেপ্তার কিংবা আইনের আওতায় আনতে গেলে আত্মহত্যার হুমকি দেয়। পরে র‍্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার না করে চলে যায়।

রাষ্ট্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে গত ১৫ নভেম্বর আদম তমিজি হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, আদম তমিজী হক ইচ্ছাকৃতভাবে তার কম্পিউটার, মোবাইল ফোন ব্যবহার করে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। এছাড়া তিনি সরকারবিরোধী বিভিন্ন ধরনের আপত্তিকর, মানহানিকর, উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এতে জনমনে আতঙ্ক ছড়িয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৩ নভেম্বর রাত ১২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন আদম তমিজী হক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আলোচিত সেই আদম তমিজী আটক

প্রকাশের সময় : 09:03:58 pm, Saturday, 9 December 2023