আলোচিত আদম তমিজীকে রিহ্যাবে প্রেরণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আলোচিত আদম তমিজীকে রিহ্যাবে প্রেরণ

আলোচিত আদম তমিজীকে রিহ্যাবে প্রেরণ




ডেস্ক রিপোর্ট : আলোচিত ব্যবসায়ী আদম তমিজীকে মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে মিন্টুরোডে নিজ কার্যালয়ে তিনি এ কথা জানান।

হারুন অর রশীদ বলেন, আদম তমিজী হক যে দেশে মানুষ হয়েছেন, যে দেশে তার ইন্ডাস্ট্রি রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এসে সে দেশের পাসপোর্ট পুড়িয়েছেন। তিনি একবার ইসরায়েলকে আহ্বান করেছেন তাকে উদ্ধারের জন্য, একবার মার্কিন মেরিন সেনাকে আহ্বান জানিয়েছেন। তার কথা শুনে মনে হয়েছে তিনি মানসিকভাবে ইমব্যালেন্স। তাকে আমরা ভালো একজন সাইকোলোজিস্টের কাছে পাঠিয়েছি। সেখানে সাইকোলোজিস্ট ও মাদকাসক্তের চিকিৎসকরা রয়েছেন, তারা পরীক্ষা করছেন। যদি তিনি মানসিকভাবে ফিট হয়ে থাকেন, তাহলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব।

তিনি বলেন, আদম তমিজীর বিরুদ্ধে দক্ষিণখান থানায় একটি মামলা হয়েছে। এ ছাড়া রমনা থানায় তার নামে ওয়ারেন্ট ইস্যু রয়েছে। এর প্রেক্ষিতে তাকে আমরা গ্রেপ্তার করেছি।

ডিবিপ্রধান বলেন, আদম তমিজী বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অসংলগ্ন কথাবার্তা বলেছেন, বিভিন্ন ধরনের কার্যক্রম করেছেন। ডাক্তাররা যদি বলেন তিনি পুরোপুরি ভারসাম্যহীন কিংবা মানসিক ভারসাম্যহীন, তাহলে এক্ষেত্রে আমাদের কিছু করার নেই। কিন্তু যদি তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব করে থাকেন, তাহলে এসবের পেছনে কেউ আছেন কি না, সেটা তদন্ত করে বের করব।

এর আগে, শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদম তমিজী হকের গুলশানের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD