আর কতোবছর আবেদন করলে ব্রিজটি সংস্কার হবে! Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আর কতোবছর আবেদন করলে ব্রিজটি সংস্কার হবে!

আর কতোবছর আবেদন করলে ব্রিজটি সংস্কার হবে!

আর কতোবছর আবেদন করলে ব্রিজটি সংস্কার হবে!




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ আর কতো বার আবেদন করলে ব্রিজটি সংস্কার করা হবে। এমনটিই বলছিলেন বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বারো মাদবরের বাজার এলাকার সাধারণ মানুষ।

 

সোমবার ৭ সেপ্টেম্বর সরেজমিনে গিয়ে কথা হয় ওই এলাকার সাধারণ মানুষের সাথে। তবে নাম প্রকাশ না করার শর্তে কথা বলতে রাজি ছিলেন অনেকই। তারা অভিযোগ করে বলেন, অনেক বছর পর্যন্ত ব্রিজটি সংস্কার করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আবেদন করেও কোন লাভ হয়নি।

 

আবেদনের পরে শুধু আশ্বাস পেয়েছি। দীর্ঘ বছর পেড়িয়ে গেলেও সেই আশ্বাস’র বাস্তবায়ন হয়নি। বাধ্য হয়ে জরাজীর্ণ এই ব্রিজটি পার হয়ে উত্তর মলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক কোমলমতি শিক্ষার্থীদের আসা-যাওয়া করতে হয়।

 

এছাড়াও এলাকার বিভিন্ন বয়সের মানুষকে এবং জরুরী রোগীদেরকে এ ব্রিজটি ব্যবহার করে ইলুহার বাজার এবং বানারীপাড়া পৌর শহরের ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে হয়। তবে বৃদ্ধজন এবং শিশুদের ক্ষেত্রে প্রায়ই দূর্ঘটনা ঘটছে ব্রিজ পারাপারের সময়।

 

বর্তমানে ব্রিজটি মানুষের জন্য মরন ফাঁদে পরিনত হযেছে। স্থানীয়রা বছরের পর বছর ধরে কাঠ এবং সুপারি গাছ দিয়ে ব্রিজটি মেরামত করে চলাচল করছেন।

 

সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষ’র কাছে ব্রিজটি সংস্কার করার জন্য পুনরায় দাবী করেছেন ভূক্তভোগী এলাকাবাসী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD