আর্থিক সংকটে পড়া শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করছে রাইজ গৌরনদী ফাউন্ডেশন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আর্থিক সংকটে পড়া শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করছে রাইজ গৌরনদী ফাউন্ডেশন

আর্থিক সংকটে পড়া শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করছে রাইজ গৌরনদী ফাউন্ডেশন

আর্থিক সংকটে পড়া শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করছে রাইজ গৌরনদী ফাউন্ডেশন




নিজস্ব প্রতিবেদক॥ মহামারি কভিড-১৯ ভাইরাসকালীন সময়ে আকস্মিক অর্থ-সংকটে পড়া কলেজ বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের শিক্ষার্থীদের ভিন্ন উপায়ে বৃত্তির ব্যবস্থা করছে ‘রাইজ গৌরনদী ফাউন্ডেশন’। সুচিন্তার প্রয়োগ ঘটুক সুকর্মে স্লোগানে এই সহায়তা দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

 

‘হাল ছেড়োনা’ প্রকল্পের আওতায় সংগঠনটি ‘হ্যান্ড টু হ্যান্ড’ মেধাবৃত্তির ব্যবস্থা করছে। অন্যান্য সংগঠনগুলো যেখানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সহায়তা করছে। সেখানে রাইজ গৌরনদী ফাউন্ডেশন সাহায্যপ্রত্যাশী শিক্ষার্থী ও সাহায্যদাতার তথ্য সংগ্রহ করছে। দাতাকে গ্রহীতার ও গ্রহীতাকে দাতার তথ্য দিয়ে সহায়তা করছে। যাতে করে দাতা ‘হ্যান্ড টু হ্যান্ড’ বৃত্তি প্রদান করতে পারেন। শিক্ষার্থীরা যাতে স্বাচ্ছন্দে গ্রহণ করে, সেজন্য সহায়তা হিসেবে না দিয়ে বৃত্তি হিসেবে দিচ্ছে সংগঠনটি।

 

এই বিষয় জানতে চাইলে সংগঠনটি বলেন, এই দুর্যোগে প্রকৃতির কাছে পৃথিবী হেরে গেছে বহু আগেই, কিন্তু মানবিকতার কাছে যেন আমরা মানুষেরা হেরে না যাই সেই অনুভুতি থেকেই এই কাজ করা।

 

সংগঠনটি আরও বলেন, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এমনকি ব্যক্তি পর্যায়ের বিভিন্ন মানুষও সমাজের খেটে খাওয়া, দিন মজুর ও দরিদ্র শ্রেণীর মানুষের পাশে দাঁড়িয়েছে, এটা ভালো দিক।

 

কিন্তু সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এমন এক শ্রেণির শিক্ষার্থী আছেন যারা দরিদ্র কিন্তু অদম্য মেধাবী। যারা টিউশনি করে নিজেরা চলতো এবং পরিবারকেও চালাতো। এই শ্রেণিটি তুলনামূক উপেক্ষিত মনে হয়েছে আমাদের কাছে।তাই আমরা তাদের জন্য কাজ করছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD