আম উৎসব পালিত হচ্ছে ঝালকাঠিতে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:31:00 pm, Saturday, 15 June 2019
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি।।  ঝালকাঠির কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার (১৫ জুন) প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ‘একটি শিশু দুটি আম’ শীর্ষক আম উৎসব আয়োজন করা হয়। উৎসবে অসহায় পরিবারের শতাধিক শিশুকে ২টি করে আম দেওয়া হয়।ডিসি মো. হামিদুল হক উৎসবের প্রধান অতিথি ছিলেন।

তিনি শিশুদের হাতে আম তুলে দিয়ে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। সূর্যালোক নিউজ সম্পাদক ও টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমু, ঝালকাঠি সময় সম্পাদক পলাশ রায় ও প্রথম আলোর জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান পারভেজ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। বন্ধুসভার সভাপতি মোঃ শাকিল হাওলাদার রনি এতে সভাপতিত্ব করেন।প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান খোকনসহ বন্ধুসভার কর্মকর্তা-সদস্যবৃন্দ ও বিশিষ্টব্যক্তিরা আম উৎসবে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

আম উৎসব পালিত হচ্ছে ঝালকাঠিতে

প্রকাশের সময় : 09:31:00 pm, Saturday, 15 June 2019