সংবাদ শিরোনাম:

আমি হারালাম এক পরীক্ষিত ও বিশ্বস্ত সহযোদ্ধাকে: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:39:11 am, Friday, 10 July 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী, এডভোকেট সাহারা খাতুন এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক প্রকাশ করে তিনি বলেন: তার মৃত্যুতে, আমি হারালাম এক পরীক্ষিত ও বিশ্বস্ত সহযোদ্ধাকে।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন: বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে সাহারা খাতুন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন কাজ করে গেছেন এবং দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে আইনীসহ সকল সাহায্য-সহযোগিতা প্রদান করেছেন। শেখ হাসিনা আরও বলেন, তার মৃত্যুতে দেশ ও জাতি একজন দক্ষ নারী নেত্রী এবং সৎ জননেতাকে হারালো।

প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি থাইল্যান্ডের স্থানীয় সময় রাত ১২টা ২৬ মিনিটে বামরুনগ্রাড হাসপাতালে ইন্তেকাল করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আমি হারালাম এক পরীক্ষিত ও বিশ্বস্ত সহযোদ্ধাকে: প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : 12:39:11 am, Friday, 10 July 2020