সংবাদ শিরোনাম:

আমাদের ভালো কাজ মিডিয়ার মাধ্যমে জনগণ যেন জানতে পারে সেদিকে নজর দিতে হবে:আইজিপি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:55:20 pm, Thursday, 11 February 2021
  • 23 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, অন্যায় বা ভুল করলে পুলিশ বিভাগের যে কারো বিরুদ্ধে রিপোর্ট করবেন। কিন্তু মিথ্যা কথা লিখবেন না। বানিয়ে লিখবেন না।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, সাংবাদিকতায় এখন অনেক মেধাবীরা আসছেন। তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। পুলিশ বিভাগেও স্বচ্ছতা-জবাবদিহিতা ফিরিয়ে আনা হয়েছে। আমাদের ভালো কাজ মিডিয়ার মাধ্যমে জনগণ যেন জানতে পারে সেদিকে নজর দিতে হবে।

বেনজীর আহমেদ বলেন, সাংবাদিকদের সঙ্গে পুলিশের প্রাতিষ্ঠানিক সম্পর্ক রয়েছে। মেইনস্ট্রিম মিডিয়ায় জবাবদিহিতা রয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কোনো জবাবদিহিতা নেই। এই মিডিয়া থেকে গুজব ছড়ানো হচ্ছে। এটা একটা বৈশ্বিক চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আইজিপি বলেন, এক সময় ঢাকায় ১৬৫টি ছিনতাই স্পট ছিল। বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত রেললাইনের দুই পাশে ছিল মাদকের হাট। এখন রাজধানীসহ সারাদেশে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকটাই কমে এসেছে। আগে প্রতিদিন গুলি-ছিনতাইয়ের খবর পাওয়া যেত। এখন ডিএমপি কোথায় এসে দাঁড়িয়েছে। পুলিশ এক সময় টেলিভিশন চ্যানেল দেখলে পালাতো। এখন একজন রাস্তায় দায়িত্ব পালন করা কনস্টেবলও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আমরা এই আস্থার জায়গাটা তৈরি করতে পেরেছি।

তিনি বলেন, গুলশান বারিধারা এলাকায় কোনো চুরি ছিনতাই হয় না। কারণ ওই এলাকাগুলো সিসি ক্যামেরার আওতায়। গুলশান, বারিধারা, বনানী এলাকায় সাড়ে ১১শ’ সিসি ক্যামেরা লাগানো হয়েছে স্থানীয়দের সহায়তায়।

পুলিশের আচরণ প্রসঙ্গে আইজিপি বলেন, পুলিশে কেন দুর্নীতি থাকবে, কেন ভুল বোঝাবুঝি হবে? পুলিশের আচরণ পরিবর্তনে কাজ চলছে। এ সময় আইজিপি পুলিশ সদস্যদের আরো স্মার্ট হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ক্র্যাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ। সংগঠনের নানা পরিকল্পনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন সভাপতি মিজান মালিক। পুলিশ সদর দফতরের শাপলা কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে ক্র্যাব সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফের নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আমাদের ভালো কাজ মিডিয়ার মাধ্যমে জনগণ যেন জানতে পারে সেদিকে নজর দিতে হবে:আইজিপি

প্রকাশের সময় : 09:55:20 pm, Thursday, 11 February 2021