আমতলী প্রতিনিধি॥ “মুক্তিযুদ্ধের চেতনায় সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ” এই প্রতিপাদ্য নিয়ে বরগুনার আমতলী উপজেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে।বুধবার (২১ আগস্ট) রাত নয়টায় এ কমিটি ঘোষণা করা হয়।
আহবায়ক সাংবাদিক পরিতোষ কর্মকারের সভাপতিত্বে আমতলী পৌরসভার ৪ নং ওয়ার্ডের ওয়াবদা সড়কে তার নিজ বাসভবনে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন সিকদারকে সভাপতি ও দৈনিক অর্থনীতি পত্রিকার প্রতিনিধি মোঃ জয়নুল আবেদীনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি দৈনিক জনকন্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা, মোঃ হোসাইন আলী কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক প্রথম আলো পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি মোহাম্মদ রফিক, অর্থ সম্পাদক দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি মোঃ ফয়সাল বারী, দপ্তর ও ক্রীড়া সম্পাদক ইন্ডেপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মোঃ আরিফ হোসেন ফসল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসটিভি বাংলা প্রতিনিধি মোঃ হাইরাজ মাঝি, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দৈনিক অধিকার পত্রিকার প্রতিনিধি এইচ এম কাওসার, নির্বাহী সদস্য দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি পরিতোষ কর্মকার, তারা টিভির প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন ও দৈনিক মানবজমিন পত্রিকার তালতলী প্রতিনিধি মোঃ খাইরুল ইসলাম আকাশ।
Reporter Name 

















