আমতলী চৌরাস্তায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই ৮ দোকান Latest Update News of Bangladesh

রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আমতলী চৌরাস্তায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই ৮ দোকান

আমতলী চৌরাস্তায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই ৮ দোকান

আমতলী চৌরাস্তায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই ৮ দোকান




আমতলী প্রতিনিধি॥ বরগুনা আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলী নতুন বাজার চৌরাস্তায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আটটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

 

 

স্থানীয়রা জানান, আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত অনুমান সাড়ে ১২টার দিকে আমতলী নতুন বাজার বাঁধঘাট চৌরাস্তার জাকারিয়ার ফলের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। তারপর তা দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

 

 

 

সংবাদ পেয়ে আমতলী ও কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আশপাশের জহিরুল গাজী, বাবুল ও জাফরের চায়ের দোকান, শহিদুলের বিরিয়ানির দোকান, জাকারিয়ার ফলের দোকান, আবদুল মান্নান মুন্সীর টিনের গুদাম, পরিতোষের সেলুন এবং যান্ত্রিক যান থ্রি-হুইলার মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের কার্যালয়সহ আটটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে তাদের।

 

 

আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ গোলাম মোস্তফা মুঠোফোনে বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় আমতলী ও কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে স্থানীয়দের সহায়তায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

 

 

আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রাতেই পুড়ে যাওয়া দোকানঘর পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহায়তা দেয়ার আশ্বাস প্রদান করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD