সংবাদ শিরোনাম:

আমতলীতে মোটর সাইকেল চালকের পা ভেঙ্গে এক লক্ষ টাকা ছিনতাই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:07:28 pm, Sunday, 11 April 2021
  • 23 সংবাদটি দেখা হয়েছে

তালতলী প্রতিনিধি॥ আমতলী-তালতলী আঞ্চলিক সড়কের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামে রবিবার ১২টার দিকে এক মোটর সাইকেল চালকের গতিরোধ করে আটকিয়ে পিটিয়ে পা ভেঙ্গে ১লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত মোটর সাইকেল চালক রুবেল মুন্সিকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা সংকটাপন্ন হলে দুপুরেই তাকে বরিশাল শেবাচিম হাসপাতোলে নিয়ে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানাগেছে, তালতলী উপজেলার কচুপাত্রা বাজারের মুদি মনোহরি ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য মো. আজিজ হাওলাদার রবিবার সকালে দিকে মোটর সাইকেল চালক মো. রুবেল মুন্সির (৩০) কাছে আমতলী জনতা ব্যাংকে টিটি করতে এক লক্ষ টাকা দেয়।

ওই টাকা নিয়ে রুবেল আমতলী আসছিল। পথিমধ্যে আমতলী-তালতলী আঞ্চলিক সড়কের দক্ষিণ পশ্চিম আমতলী এলাকায় ওৎ পেতে থাকা ছিনতাইকারী আইয়ূব আলী ও মো. আরিফ হোসেন তার মোটর সাইকেলের গতিরোধ করে। পরে রুবেলের কাছে টাকা চায়। রুবেল টাকা দিতে অস্বীকার করলে ছিনতাইকারীরা তাকে পিটিয়ে পা ভেঙ্গে তার সাথে থাকা এক লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসময় রুবেল ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসার আগেই ছিনতাইকারীদ্বয় মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা সংকটাপন্ন হলে ওই দিন দুপুরেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করেন। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে এখনো কোন মামলা হয়নি। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আমতলীতে মোটর সাইকেল চালকের পা ভেঙ্গে এক লক্ষ টাকা ছিনতাই

প্রকাশের সময় : 10:07:28 pm, Sunday, 11 April 2021