বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

আমতলীতে মেয়রের ভাগনে ও শ্রমিকলীগ নেতার হাত-পা কেটে দিলো দুর্বৃত্তরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:41:15 pm, Saturday, 22 May 2021
  • 2 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমানের ভাগনে মো. আবুল কালাম আজাদ ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. হাসান মৃধাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তাদের হাত-পা কেটে দিয়েছে।

শুক্রবার রাতে ওই উপজেলার মাইঠা এলাকার শারিকখালী খালের পাড়ে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে আমতলী ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

জানা গেছে, আবুল কালাম আজাদ ও হাসান মৃধা ঈদের দাওয়াত খেতে ওই উপজেলার মাইঠা গ্রামে যান। ওই সময় গ্রামের রাস্তায় থেকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাদের শারিকখালী খালের পাড়ে তুলে নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আজাদের দুই হাতের বাহু, তালু, কব্জি, দুই পায়ের হাটু, গোড়ালি এবং হাসানের দুই হাতের বাহু ও কব্জি কেটে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মোরশেদ আলম বলেন, আজাদের রক্তক্ষরণ বন্ধ করা যায়নি। হাসানের দুই হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দুজনকেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, ঈদের দাওয়াত খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ কৌশলে আমার ভাগনে আজাদ ও শ্রমিকলীগ নেতা হাসানকে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে নির্মমভাবে হত্যার চেষ্টা চালিয়েছে।

আমতলী থানার ওসি (তদন্ত) রনজিত কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

আমতলীতে মেয়রের ভাগনে ও শ্রমিকলীগ নেতার হাত-পা কেটে দিলো দুর্বৃত্তরা

প্রকাশের সময় : 08:41:15 pm, Saturday, 22 May 2021