সংবাদ শিরোনাম:

আমতলীতে মা ও শিশুকে মারধর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:36:14 pm, Wednesday, 17 July 2019
  • 20 সংবাদটি দেখা হয়েছে

আমতলী সংবাদদাতা॥  বরগুনার আমতলীতে সাজেদা বেগম (৩৫) ও তার মেয়ে ফারজানাকে (১১) নৌকার সমর্থকরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত মা ও শিশু কন্যাকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা কছে।ঘটনা ঘটেছে বরগুনার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়নের ছোট নীলগঞ্জ গ্রামে বুধবার সকালে।

স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার আমতলী সদর ইউনিয়নের ছোট নীলগঞ্জ গ্রামের ওরম ফারুক ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তার স্ত্রী সাজেদা বেগম শিশু কন্যা ফারজানাকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করছেন। আসন্ন আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাজেদা বেগম স্বতন্ত্র প্রার্থী মোতাহার উদ্দিন মৃধার সমর্থণ করে। আওয়ামী লীগ সমর্থক প্রতিবেশী রশিদ হাওলাদার, গফফার হাওলাদার ও জয়নাল হাওলাদার এতে সাজেদার উপর ক্ষিপ্ত হয়।

বুধবার সকালে রশিদ হাওলাদার ও গফফার হাওলাদার শিশু ফারজানাকে মারে। শিশুটির ডাক চিৎকারে মা সাজেদা বেগম এগিয়ে এলে তাকেও বেধরক মারধর করে। পরে সাজেদার গলায় থাকা স্বর্নের চেইন ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। দ্রুত স্বজনরা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজড়া বলেন, শিশুটির বুকে আঘাতের চিহৃ রয়েছে। মা ও মেয়ের চিকিৎসা দেয়া হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মোতাহার উদ্দিন মৃধা বলেন, নৌকার প্রতিকের লোকজন আমার সমর্থক সাজেদা বেগম ও তার শিশু কন্যাকে মারধর করেছে।

আওয়ামী লীগ প্রার্থী জাহিদুল ইসলাম মিঠু মৃধা বলেন, এটা নির্বাচনী জের নয়। এটা তাদের পারিবারিক দ্বন্দ্ব। রশিদ হাওলাদার ও ওমর ফারুকের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পারিবারিক দ্বন্দ্বকে অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে। ওই ছোট শিশুটিকে যারা মারধর করেছে আমি তাদের বিচার চাই।

আমতলী থানার ওসি আবুল বাশার বলেন, আমি খবর পেয়েছি। মা ও শিশুকে দেখতে আমতলী হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আমতলীতে মা ও শিশুকে মারধর

প্রকাশের সময় : 06:36:14 pm, Wednesday, 17 July 2019