সংবাদ শিরোনাম:

আমতলীতে মাহতাব বাহিনীর ত্রাস, যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:25:30 am, Tuesday, 19 March 2019
  • 3 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি :বরগুনার আমতলী উপজেলা যুবলীগের সদস্য মো. সোহেল রানাকে (৩৮) সন্ত্রাসী মাহতাব খান ও তার সহযোগিরা কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে রবিবার রাতে কুকুয়া বাজারে।

জানাগেছে, সোহেল রানা রবিবার রাত সাতটার দিকে মোটরসাইকেলযোগে গাজীপুর বন্দরে যাচ্ছিল। পথিমধ্যে কুকুয়া বাজারে পৌঁছলে কুকুয়া গ্রামের আবদুল বারেক খানের ছেলে সন্ত্রাসী ও মাদক বিক্রেতা মাহতাব খান ও তার সহযোগিরা সোহেল রানার মোটরসাইকেলের গতিরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় সোহেল রানার সাথে থাকা নগদ ৬৮ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

সোহেলের ডাক চিৎকারে বাজারের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দীপঙ্কর চন্দ্র বলেন, সোহেল রানার ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত ও শরীরের বিভিন্ন অঙ্গে ফোলা জখমের চিহ্ন রয়েছে।

আহত সোহেল রানা জানান, সন্ত্রাসী ও মাদক বিক্রেতা মাহতাব খান ও তার সহযোগিরা আমার মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে আমার সাথে থাকা নগদ ৬৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

আমতলীতে মাহতাব বাহিনীর ত্রাস, যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : 02:25:30 am, Tuesday, 19 March 2019