বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

আমতলীতে ভাড়াটে সন্ত্রাসী এনে মাকে মারধর, থানায় নালিশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:56:28 pm, Friday, 23 April 2021
  • 0 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥ ভাড়াটে সন্ত্রাসী এনে জাহাঙ্গির হাওলাদার তার মায়ের ঘর ছেলে দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দখলে বাধা দিলে মাকে ছেলের ভাড়াটে সন্ত্রাসীরা মারধর করেছে বলে অভিযোগ করেছেন মা আলেয়া বেগম।

ছেলের ঘর দখল ও মারধরের অভিযোগ এনে মা আলেয়া বেগম থানায় অভিযোগ দিয়েছেন। শুক্রবার সকালে মতলী পৌরসভার কাঠপট্টি এলাকায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে কাঠ ব্যবসায়ী মোক্তার আলী হাওলাদার তার স্ত্রী মোসা: আলেয়া বেগমের নামে একটি দোকানঘর লিখে দিয়ে মারা যান। তার মৃত্যুর পরে ওই দোকানঘর ভাড়া দিয়ে তিনি জীবিকা নির্বাহ করে আসছেন।

গত বছর ওই দোকানঘর তিনি তার ছোট ছেলে খোকন হাওলাদারের কাছে এক হাজার পাঁচ শ’ টাকার মাসিক চুক্তিতে ভাড়া দেয়। এ নিয়ে বড় ছেলে জাহাঙ্গির হাওলাদারের সাথে তার কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয় বড় ছেলে জাহাঙ্গির হাওলাদার। ওই ঘর নিয়ে মা ও দুই ভাইয়ের মধ্যে একাধিক মামলা হয়েছে। বড় ভাই জাহাঙ্গির হাওলাদারের গত বছরের করা মামলায় ছোট ভাই খোকন হাওলাদার গত মার্চ মাসে জেলে যান। ১৫ দিন হাজতবাস শেষে গত ১৬ মার্চ তিনি বের হয়েছেন। ছোট ভাই জেলে থাকার সুবাদে বড় ভাই জাহাঙ্গির হাওলাদার ছোট ভাইয়ের দোকানের মালামাল লুট করে নেয় এমন অভিযোগ করেন ছোট ভাই খোকন হাওলাদার।

শুক্রবার সকালে বড় ছেলে জাহাঙ্গির হাওলাদার আট থেকে ১০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে মা আলেয়া বেগমের ঘর দখল করে নেন।

খবর পেয়ে মা আলেয়া বেগম ঘটনাস্থলে এসে বাধা দেয়। এতে ছেলে জাহাঙ্গিরের সামনে ভাড়াটে সন্ত্রাসী রশিদ খাঁন ও সিদ্দিক খাঁন বৃদ্ধা আলেয়া বেগমকে চর থাপ্পর মারে। এমন অভিযোগ মা আলেয়া বেগমের। এ ঘটনায় ওই দিন সকালে মা আলেয়া বেগমের বড় ছেলে জাহাঙ্গিরের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মা আলেয়া বেগম কান্নাজনিত কণ্ঠে বলেন, ‘মোর পোলায় মোরে সন্ত্রাসী আইন্না মারছে। পোলায় খাড়াইয়্যা খাড়াই্যয়া দ্যাখছে। হে কিচুই কয় নাই।’

তিনি আরো বলেন, ‘মোর বড় পোলায় মোর ঘর দখল করইয়্যা নেছে। ওই ঘর মুই ছোড পোলারে ভাড়া দিছি। ওই ঘরে মোর ছোড পোলার গাছ আলহে হ্যও লই্যয়া গ্যাছে। মুই এইয়্যার বিচার চাই।’

জাহাঙ্গির হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার বলেন, দাদিকে কারা যেন মারধর করেছে বলে শুনেছি। খোকন হাওলাদার বলেন, মায়ের কাছ থেকে আমি ঘর ভাড়া নিয়েছি। ওই ঘরে আমি কাঠ রেখে ব্যবসা করে আসছি। আট থেকে ১০ জন সন্ত্রাসী এনে ওই ঘর আমার ভাই দখল করে আমার সব মালামাল লুট করে নিয়েছে।

তিনি আরো বলেন, দখলে বাধা দিতে আমার মা এলে তাকে সন্ত্রাসীরা মারধর করেছে। ওই সময় আমার ভাই কাছে দাঁড়িয়ে ছিলেন। তিনি কিছুই বলেননি। আমি এ ঘটনার বিচার চাই।

এ বিষয়ে জাহাঙ্গির হাওলাদার মাকে মারধরের কথা অস্বীকার করে বলেন, মা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। মা বুড়ো মানুষ মাথা ঠিক নেই। প্রায়ই আবল-তাবল বলে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

আমতলীতে ভাড়াটে সন্ত্রাসী এনে মাকে মারধর, থানায় নালিশ

প্রকাশের সময় : 10:56:28 pm, Friday, 23 April 2021