সংবাদ শিরোনাম:

আমতলীতে পরিবহন কাউন্টারে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:03:07 am, Monday, 26 August 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥  বরগুনার আমতলী উপজেলা মানিকঝুড়ি বাজারে পরিবহন কাউন্টারে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। এ সময় ওই কাউন্টারে থাকা আলতাফ গাজীকে মারধর ও চেয়ার টেবিল ভাঙচুর করেছে তারা।

ঘটনা ঘটেছে রবিবার দুপুরে। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানাগেছে, উপজেলার মানিকঝুড়ি বাজারে পরিবহন গাড়ির কাউন্টার দেখাশুনা করছেন স্থানীয় আলতাফ গাজী। ওই কাউন্টারের বিগত উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করেছে। রবিবার দুপুরে ওই কাউন্টারে সাইফুল রাহাত, হোসেন মিয়া ও শহীদ মোল্লা এসে ঢাকা গাড়ি ভাড়ার কথা জানতে চায়।

আলতাফ গাজী গাড়ির ভাড়া চাওয়া মাত্রই ওই চার সন্ত্রাসী বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানানো ছবি ছুঁড়ে মারে। এতে আলতাফ গাজী বাঁধা দিলে তাকে কিল ঘুষি ও লাথি মারে। পরে তার কাউন্টারে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে সন্ত্রাসীরা। খবর পেয়ে আমতলী থানার এসআই নাসরিন সুলতানা ও এএসআই মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আহত আলতাফ গাজী বলেন, বিগত উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে আমার অফিস আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহার করে। এতে ক্ষিপ্ত হয়ে ফারুক খাঁন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এ কাজ করেছে।

ফারুক খান বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া অভিযোগ তুলেছে। আমি এ ঘটনা জানি না।

আমতলী থানার এসআই নাসরিন সুলতানা বলেন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি নিচে ফেলা এবং চেয়ার টেবিল ভাঙচুর অবস্থায় পেয়েছি।আমতলী থানার ওসি আবুল বাশার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আমতলীতে পরিবহন কাউন্টারে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর

প্রকাশের সময় : 12:03:07 am, Monday, 26 August 2019