বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

আমতলীতে নিখোঁজের দুই দিন পর লাশ মিলল পুকুরে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:54:31 pm, Saturday, 5 June 2021
  • 1 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥ নিখোঁজের দুই দিন পরে বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের কড়ইবুনিয়া গ্রামের একটি পুকুর থেকে ভিকটিম শাহজাহান কবিরাজ (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্বজন সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের কড়ইবুনিয়া গ্রামের মৃত মফেজ কবিরাজের ছেলে শাহজাহান কবিরাজ গত বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে বাড়ি থেকে পার্শ্ববর্তী কল্যানপুর বাসস্ট্যান্ডে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। আজ শনিবার (৫ জুন) দুপুরে ভিকটিমের বাড়ি থেকে ৩০০ গজ দূরে একই এলাকার জনৈক মোশারেফ মোল্লার বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা আমতলী থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহ তুলে দেখতে পায় ভিকটিমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে পুকুরের পানিতে ফেলে দিয়েছে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসে।

এ ঘটনায় আজ সন্ধ্যায় ভিকটিমের ছেলে মাইনুদ্দিন কবিরাজ বাদী হয়ে আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ভিকটিম শাহজাহান কবিরাজের ছেলে মামলার বাদী মাইনুদ্দিন কবিরাজ মুঠোফোনে বলেন, আমাদের সঙ্গে পারিবারিকভাবে জায়গাজমি নিয়ে একই বংশের অন্যান্য লোকজনদের সঙ্গে দ্বন্দ্ব আছে। আমার বাবা গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে পার্শ্ববর্তী কল্যাণপুর বাসস্ট্যান্ডে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। তার ব্যবহৃত মুঠোফোনে কল দিলেও তা বন্ধ পাওয়া গেছে। আজ দুপুরে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আমার বাবার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের ধারণা তাকে আমাদের শত্রুরা হত্যা করে পুকুরের পানিতে ফেলে দিয়েছে।

আমতলী থানার পরিদর্শক (ওসি) মো. শাহআলম হাওলাদার বলেন, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভিকটিম শাহজাহান কবিরাজকে কেউ হত্যা করে ওই পুকুরে ফেলে দিয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আমতলীতে নিখোঁজের দুই দিন পর লাশ মিলল পুকুরে

প্রকাশের সময় : 10:54:31 pm, Saturday, 5 June 2021