সংবাদ শিরোনাম:

আমতলীতে নতুন করে চারজন করোনায় আক্রান্ত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:16:13 pm, Saturday, 11 July 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে নতুন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সকলে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তের বাড়িগুলো লকডাউন করে দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (৪২), পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের মজুমদার বাড়ির বাসিন্দা (৫৫), ৭নম্বর ওয়ার্ডের এক গৃহবধূ (৩২) এবং উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামের ৩৮ বছরের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে করোনা উপসর্গ জ্বর কাশিতে ভূগছিলেন। গত তিনদিন পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁরা নমুনা দেয়। শুক্রবার রাত ১২টায় তাঁদের চারজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তাঁরা সকলে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়িগুলো লকডাউন করে দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম জানান, আমাদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ চারজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সকলে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ আক্রান্ত সকলের বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আমতলীতে নতুন করে চারজন করোনায় আক্রান্ত

প্রকাশের সময় : 05:16:13 pm, Saturday, 11 July 2020