সংবাদ শিরোনাম:

আমতলীতে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:55:58 pm, Sunday, 10 October 2021
  • 21 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥ কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর একজন গুরুত্বর আহত হয়েছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসছে।

শনিবার (৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্বচিলা গ্রামের মো. রফিজ হাওলাদারের পুত্র মিজানুর রহমান হাওলাদার (৩৮)। আহত হয়েছেন আজিজুল ইসলাম (২৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিজানুর শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিল। এ সময় পথিমধ্যে ওই মহাসড়কের আমতলীর মানিকঝুড়ি বাসস্ট্যান্ডে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা আজিজুলের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুত্বর আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা গেছে, স্থানীয়রা দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে হাসপাতালেই আহত মিজানুর মারা যান। আরেক জন চালক আজিজুল পা ভেঙ্গে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার চদ্রিমা মণ্ডল বলেন, হাসপাতালে আনার সাথে সাথেই আহত মিজানুরের মৃত্যু হয়। আহত আজিজুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার মুঠোফোনে বলেন, শনিবার বিকালে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান নামে এক মোটর সাইকেল চালক নিহত ও অপর একজন আহত হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নিহতের মরদেহের ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হলেও পরিবারের আপত্তির কারণে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আমতলীতে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রকাশের সময় : 07:55:58 pm, Sunday, 10 October 2021