বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

আমতলীতে দিন-দুপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:01:58 pm, Tuesday, 20 April 2021
  • 0 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধের জের ধরে বৃদ্ধ সোনা মিয়া হাওলাদারকে দিন-দুপুরে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলার পুর্ব সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, উপজেলার পূর্ব সোনাখালী গ্রামের সোনা মিয়া হাওলাদারের সঙ্গে তার ফুফুাতো ভাই পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউপির কাঞ্চনবাড়ীয়া গ্রামের মেনাজ ফকিরের সঙ্গে এক একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ওই জমিতে মেনাজ ফকির ২০-২২ জন সন্ত্রাসী নিয়ে ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ শুরু করেন। খবর পেয়ে সোনা মিয়া হাওলাদার তাদের জমি চাষাবাদে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয় ফুফাতো ভাই মেনাজ হাওলাদার। এক পর্যায় মেনাজ ফকির ও তার লোকজন বৃদ্ধ সোনা মিয়া হাওলাদারকে পিটিয়ে হত্যা করে লোকজন নিয়ে বীর দর্পে ঘটনাস্থল ত্যাগ করেন।

নিহত সোনা মিয়া হাওলাদারের ছোট ভাই আব্দুর রশিদ হাওলাদার বলেন, ভাইকে রক্ষায় মেনাজ ফকিরের পায়ে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেছি। কিন্তু তাতে মেনাজ ফকির ও তার লোকজনের মন গলাতে পারিনি। তারা আমার ভাইকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় বিচার দাবি করছি।

নিহত সোনা মিয়া হাওলাদারের ছেলে জালাল হাওলাদার বলেন, বাবাকে মেনাজ ফকির, মোতালেব, আদম আলী ফকির, আবুল মৃধা, মোস্তফাসহ ২০-২২ জন সন্ত্রাসী পিটিয়ে হত্যা করেছে। এ ঘটার বিচার চাই।

আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, নিহত সোনা মিয়া হাওলাদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আমতলীতে দিন-দুপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : 10:01:58 pm, Tuesday, 20 April 2021