বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

আমতলীতে ত্রাণের ৫ বস্তা চাল আটক করলেন স্থানীয় জনতা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:34:55 pm, Thursday, 30 April 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া স্কুলের সামনে একটি টমটম থেকে ত্রাণের ৫ বস্তা চাল আটক করে স্থানীয় জনতা। বৃহস্পতিবার সকালে আটকের চার ঘণ্টা পর ওই চাল পুলিশের সামনেই ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা ও তার সহযোগীরা ছিনিয়ে নিয়ে গেছেন বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ সহায়তার চাল বুধবার উত্তর তক্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিতরণ করা হয়। সেখান থেকে ৫ বস্তা চাল ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম মৃধা তার সহযোগী ফুফাতো ভাই পাভেল তালুকদারকে দেন। পাভেল তালুকদার ওই চালের বস্তা পরিবর্তন করে তার গ্রামের বাড়িতে রেখে আসেন। বৃহস্পতিবার সকালে ওই চাল টমটমে করে আমতলী নিয়ে যাচ্ছিলেন।

স্থানীয় লোকজন ওই টমটমটি আটক করে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ও ওসি শাহ আলম হাওলাদারকে জানান। খবর পেয়ে পুলিশ ও ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা ঘটনাস্থলে যান।

আমতলী থানার এসআই শহীদুল ইসলাম বলেন, ওইখানে কোনো চাল ছিল না। পুলিশকে হয়রানি করার জন্য মিথ্যা খবর দেয়া হয়েছে। গতকাল চেয়ারম্যান যে চাল বিতরণ করতে পারেনি সেই চাল স্থানীয় লোকজন আটক করেছে।

হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরে পরে কথা হবে বলে লাইন কেটে দেন। এরপর তিনি ফোন ধরেননি। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, সরকারি চাল আটকের কোনো ঘটনা ঘটেছে বলে আমি শুনিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আমতলীতে ত্রাণের ৫ বস্তা চাল আটক করলেন স্থানীয় জনতা

প্রকাশের সময় : 11:34:55 pm, Thursday, 30 April 2020