বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

আমতলীতে চলাচলের পথ বন্ধের প্রতিবাদ করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:24:56 pm, Monday, 25 October 2021
  • 4 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥ আমতলীতে চলাচলের পথ বন্ধের প্রতিবাদ করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ছয়জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে আমতলী উপজেলার পুর্ব চিলা গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ২০০৮ সালে উপজেলার পুর্ব চিলা গ্রামের জসিম প্যাদা এক একর জমি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেন। ওই জমি তার চাচাত ভাই ফোরকান প্যাদার বাড়ির সামনে। ফোরকান প্যাদা দাবি করেন, তার চলাচলের পথ জসিম প্যাদা বন্ধ করে দিয়েছেন। সোমবার সকালে এ চলাচলের পথ বন্ধ করার বিষয়ে তার ছেলে জাহিদুল প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে জসিম প্যাদার ছেলে সোহেল প্যাদা চাচাত ভাই জাহিদুলকে মারধর করেন। ছেলেকে রক্ষায় মা বিউটি বেগম এগিয়ে গেলে তাকেও পিটিয়ে রক্তাক্ত যখম করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এ সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত সোহেল প্যাদা, জসিম প্যাদা, ফোরকান প্যাদা, জাহিদুল প্যাদা, বিউটি ও পিয়ারাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ফোরকান প্যাদা অভিযোগ করে বলেন, আমার চলাচলের পথ চাচাত ভাই জসিম প্যাদা বন্ধ করে দিয়েছেন। এ নিয়ে আমার ছেলে জাহিদুল প্রতিবাদ করলে তাকে পিটিয়ে গুরুতর যখম করেছেন। ছেলেকে রক্ষায় আমার স্ত্রী বিউটি বেগম এগিয়ে গেলে তাকেও পিটিয়ে রক্তাক্ত যখম করেন। আমি এ ঘটনার বিচার চাই।

জসিম প্যাদা মারধরের কথা স্বীকার করে বলেন, চলাচলের পথ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটেছে।

আমতলী থানার ওসি মো: শাহ আলম হাওলাদার বলেন, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আমতলীতে চলাচলের পথ বন্ধের প্রতিবাদ করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

প্রকাশের সময় : 08:24:56 pm, Monday, 25 October 2021